• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা বহু জীবনের বিনিময়ে স্বৈরাচার বিতাড়িত হয়েছে: প্রধানমন্ত্রী দেশপ্রেমিকদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের দেশে হামের উপসর্গে আরো ২ মৃত্যু, আক্রান্ত ১০৬৯ আন্তর্জাতিক মানের মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা প্রতিমন্ত্রীর

টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের পথে টাইগাররা

স্পোর্টস ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পি.এম.
নেপালের বিপক্ষে বড় জয় যুব টাইগারদের। সংগৃহীত ছবি

কাগজে-কলমে সহজ ম্যাচ হলেও যুব এশিয়া কাপে এমন ম্যাচেই লুকিয়ে থাকে ফাঁদ। সেই ফাঁদ এড়িয়ে দায়িত্বশীল ক্রিকেট খেলেই নেপালের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ব্যাটে-বলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৭ উইকেটের জয় এনে দেন ওপেনার জাওয়াদ আবরার।

দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নেপালের ব্যাটিংয়ে চাপ তৈরি করে যুব টাইগারদের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৩১.১ ওভারে ১৩০ রানে অলআউট হয় নেপাল। অভিষেক তিওয়ারির ৩০ রানই ছিল তাদের সর্বোচ্চ।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মোহাম্মদ সবুজ। ৩ উইকেট নিয়ে তিনি নেপালের ইনিংসে বড় ধাক্কা দেন। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও আজিজুল হাকিম তামিম নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে দুই উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন জাওয়াদ আবরার। কালাম সিদ্দিকী অলিনকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে নেন তিনি। ৬৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসে ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দেন জাওয়াদ। কালাম করেন ৩৪ রান।

শেষ দিকে রিজান হোসেন ৮ বলে ১২ রান করে দ্রুত ম্যাচ শেষ করেন। ২৪.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল যুব টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল অনূর্ধ্ব-১৯: ৩১.১ ওভারে ১৩০ (তিওয়ারি ৩০, লুহার ২৩; সবুজ ৩/২৭, শাহরিয়ার ২/১০, আজিজুল ২/১৮)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৪.৫ ওভারে ১৩৫/৩ (জাওয়াদ ৭০*, কালাম ৩৪ ; তিওয়ারি ১/২৫)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যানচেস্টারের কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক
ম্যানচেস্টারের কোচ হচ্ছেন মাইকেল ক্যারিক
বেলজিয়ামের বিশ্বকাপ দলে মৌসুমে এক গোল করা লুকাকু
বেলজিয়ামের বিশ্বকাপ দলে মৌসুমে এক গোল করা লুকাকু
প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’
প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’