• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেইমারকে দেখা যেতে পারে ইন্টার মায়ামিতে

   ৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পি.এম.

স্পোর্টস ডেস্ক

একের পর এক চোটে আল হিলালের হয়ে তেমন একটা মাঠে নামার সুযোগ মিলছে না নেইমারের। আপাতত মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার দিলেন সৌদি ফুটবল ছাড়ার আভাস। সম্ভাব্য গন্তব্য হতে পারে দুই সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মায়ামি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিএনএন স্পোর্টসের সঙ্গে এক আলাপচারিতায় এই সম্ভাবণার কথা জানান ৩২ বছরের ব্রাজিলিয়ান তারকা। ২০২৩ সালে ৯ কোটি ইউরোয় ফরাসি ক্লাব পিএসজি ছাড়ার পর আল-হিলালের হয়ে কেবল সাতটি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। চোট পিছু ছাড়ছে না। সৌদি আরবের ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে।

পিএসজিতে ছয় মৌসুমে ১১৮ গোল করা নেইমার বলেন, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারা অবশ্যই চমৎকার ব্যাপার হবে। ফুটবল তো বিস্ময়ে পরিপূর্ণ।

নেইমার জানান, ২০২৩ সালেই মেসি ও সুয়ারেজের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিলো। সেটা হয়নি, যুক্তরাষ্ট্রে দলবদলের সময় শেষ হয়ে যাওয়ায়। 

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে যোগ দেওয়ার আগে বার্সেলোনায় মেসি ও সুয়ারেসের সঙ্গে ভয়ঙ্কর এক ত্রিফলা আক্রমণভাগ গড়েছিলেন নেইমার। তিন মৌসুমে তিন জনে মিলে করেছেন ৩৬৪ গোল। কাতালান জায়ান্টরা দু'বার লা লিগা ও তিনবার কোপা দেল রে শিরোপার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ ট্রফি হাতে নেয়। 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুনে বাংলাদেশ সফর, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া
জুনে বাংলাদেশ সফর, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে
ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে
ফুটবল দুনিয়ায় আলোচনায় রোনালদোর ছেলে