• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মির্জা আব্বাসের অভিযোগ

টার্গেট কিলিংয়ের জন্য তালিকায় ৭০ জন

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংগৃহীত ছবি

টার্গেট কিলিংয়ের উদ্দেশ্যে ৭০ জনের একটি তালিকা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় এসব অভিযোগ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, একটি দল আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে ৫৪ বছরের প্রতিশোধ নেওয়ার কথা বলছে।

তিনি আরও বলেন, একটি শ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী বিএনপি ঠেকানোর কথা বললেও দেশের অগ্রগতি নিয়ে কোনো বক্তব্য দেয় না। তাদের লক্ষ্য গণতন্ত্র নয়, রাজনৈতিক প্রতিহিংসা।

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, সেই সময় থেকেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল, যা এখনও থামেনি। একই গোষ্ঠী নতুন রূপে আবারও বাংলাদেশে সক্রিয় হয়েছে।

ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং অমানবিক।

তিনি বলেন, দেশে বহু নির্বাচন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু যারা হত্যাকাণ্ড ও সহিংসতায় জড়িত, তারা একটি চিহ্নিত গোষ্ঠী এবং তারা কখনোই দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না।

হত্যাকারীদের হুঁশিয়ারি দিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি সব ধরনের হত্যাকাণ্ড থেকে দূরে আছে ও থাকবে। তবে কোনো হত্যাচেষ্টার বিরুদ্ধে দল সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের