• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দরপতন ও লেনদেন কমে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৪ ডিসেম্বর)  অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমেছে। ডিএসইর লেনদেনও কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯টির, বিপরীতে ২৪৯ কোম্পানির দর কমেছে। আর ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩২ পয়েন্টে নেমেছে। এছাড়া, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে ১০২৮ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১৯০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার তুলনায় কিছুটা কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
ব্যাংকের লভ্যাংশ ঘোষণার নতুন নীতিমালা
১৪ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫.৭ শতাংশ বৃদ্ধি
১৪ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৫.৭ শতাংশ বৃদ্ধি