• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ফেসবুক ও ইন্সটাগ্রামে ফ্যাক্টচেকার রাখছে না মেটা

ভিওডি বাংলা রিপোর্ট

কোনো পোস্ট সত্য নাকি মিত্যা তা বিচারের ভার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিচ্ছে টেক জায়ান্ট কোম্পানি মেটা। ফেসবুক ও ইন্সটাগ্রামে স্বাধীন ফ্যাক্টচেকারদের ব্যবহার বাদ দিচ্ছে তারা।

এর পরিবর্তে এক্স বা সাবেক টুইটারের অনুকরণে ‘কমিউনিটি নোটস’ চালু করার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। গতকাল মঙ্গলবার একটি ভিডিও বার্তা ও একটি ব্লগ পোস্ট করে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এই তথ্য জানান।

তিনি বলেন, ফ্যাক্ট চেকের ক্ষেত্রে যেসব থার্ড পার্টি মডারেটরদের ওপর নির্ভর করা হচ্ছিলো তারা ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ ছিল। তাই তিনি মনে করেন, বাক স্বাধীনতায় ফিরে যাওয়ার সময় হয়েছে।

এই ঘোষণার পর মনে করা হচ্ছে জাকারবার্গ ও তার কোম্পানির নির্বাহীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। কারণ ট্রাম্প ও তার সহযোগীরা মেটার বিরুদ্ধে ফ্যাক্ট চেকিং পলিসি নিয়ে অভিযোগ তোলেন এবং দাবি করেন, কোম্পানিটি ডানপন্থিদের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করছে।

২০১৬ সালে মেটার এই ফ্যাক্ট চেকিং প্রকল্প হয়েছিল। কোনো পোস্ট ভুয়া বা বিভ্রান্তিকর মনে হলে স্বাধীন ফ্যাক্টচেকারদের তা যাচাই করতে বলা হতো। যাচাইয়ের পর কোনো পোস্ট অসত্য প্রমাণিত হলে তার ওপর আলাদা করে ট্যাগ যুক্ত করে দিয়ে রিচ কমিয়ে দেওয়া হতো।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এই ফ্যাক্টচেকিং বন্ধ হচ্ছে। মেটা জানিয়েছে, ইউরোপ অঞ্চলেও জন্য এখনই থার্ড পার্টি ফ্যাকট চেকিং বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেই তাদের।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন