• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীরা বিপাকে

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পি.এম.
মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। সংগৃহীত ছবি

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি চলছে। ফলে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা এবং মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে সাধারণ যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে আজ সকাল ৭টা থেকে কর্মীদের একাংশ সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন। এর ফলে মেট্রো রেলের যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  রাতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। তবে কর্তৃপক্ষের এই ঘোষণার পরও আন্দোলনকারীরা কর্মবিরতি পালন করেছেন।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণের পথে রয়েছে। কিছু প্রক্রিয়াগত বিষয় থাকলেও যাত্রীসেবা বন্ধ করা হয়েছে। সরকার সব বিষয় বিবেচনা করছে।”

ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরিবিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। যদি অনুমোদন হয়, আন্দোলনকারীদের দাবি পূরণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আগামীকাল থেকে কর্মীরা নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ