• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নজরুলের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম ধারণের আহ্বান সেতুমন্ত্রীর ধর্ষণের অভিযোগ: বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন

সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ফখরুলের

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আজকে ঢাকা-৮ আসনের প্রার্থী হাদিকে গুলি করা হয়েছে। আমি এটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটি অশনিসংকেত দেখতে পাচ্ছি। নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এটা চক্রান্তের একটি অংশ। এটাকে এখনই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ 

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আজকে ইনকিলাব মঞ্চের প্রার্থীকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’ 

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন। এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।’ 

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের আহবান জানিয়েছেন।’ 

বিএনপির মহাসচিব বলেন, আমাদের কমিটমেন্ট আছে নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তি ও লিবারেল ডেমোক্রেসির পক্ষে রায় দিবে। আমরা মনে করি, এখানে উগ্রতার কোনো স্থান নেই এবং থাকবে না।’   

এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না