• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
ওসমান হাদীর ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাটি নিয়ে এক ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই-কোনও সময়ই না। মতাদর্শ যেমনই হোক, ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়া যে কেউ হোক-আমাদের সবাইকে তাকে প্রত্যাখ্যান করতে হবে।”

ফখরুল আরও লেখেন, “ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় দৃঢ় ব্যবস্থা নেবে।”

এর আগে এ বিষয়ে প্রতিক্রিয়া দেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “ওসমান হাদীকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।” 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়