• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট

বিনোদন ডেস্ক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
আতিফ আসলাম। সংগৃহীত ছবি

আয়োজকরা বারবার জানিয়ে আসছিলেন—সব বাধা পেরিয়েও কনসার্টটি আয়োজিত হবে। কারণ, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ দেওয়ার কথা ছিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-কে।

তবে সেই প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত কার্যকর হলো না। পূর্বনির্ধারিত তারিখ ১৩ ডিসেম্বর ঠিক থাকলেও ১১ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজকরা জানান, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন তারা এখনো পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের একজন বলেন, “আমরা শতভাগ নিশ্চিত ছিলাম যে ১১ ডিসেম্বর শেষ অনুমতিটি পাবো। এর বাইরে সব অনুমতি ও প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু আজও অনুমোদন পাইনি। শুক্রবার (১২ ডিসেম্বর) মন্ত্রণালয় বন্ধ। শনিবার কনসার্ট। তাই ১৩ তারিখ অনুষ্ঠানটি করা যাচ্ছে না—এটাই এখন প্রায় নিশ্চিত।”

এর আগে ৯ ডিসেম্বর আয়োজনকারী প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৩ ডিসেম্বর নির্ধারিত তারিখেই কনসার্ট অনুষ্ঠিত হবে এবং দর্শকদের সুবিধায় শাটল সার্ভিসসহ নানা ব্যবস্থা রাখা হয়েছে।

কনসার্টের ভেন্যু নির্ধারিত ছিল পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার।

আয়োজকদের মুখপাত্র মেহরীন মৌরী রিসালাত সে সময় জানান, সব প্রস্তুতি প্রায় শেষ। দর্শকদের সুবিধার্থে টিকিট মূল্য ৪০ শতাংশ কমানো হয়েছে এবং বিআরটিসির মাধ্যমে ফ্রি শাটল সার্ভিস চালুর ঘোষণাও দেওয়া হয়। কুড়িল বিশ্বরোড থেকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভেন্যুতে যাতায়াত এবং কনসার্ট শেষে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ফেরার ব্যবস্থা থাকত।

জমকালো এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোকশিল্পীর।

‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ আয়োজিত হওয়ার কথা ছিল মেইন স্টেজ ইনকের ব্যানারে; সহ-আয়োজক ছিল স্পিরিট অব জুলাই।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে ঘিরে প্রায় এক মাস ধরে কোনো কনসার্টের অনুমোদন দিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আতিফ আসলামের এই শো বাতিল হওয়া সেই নিষেধাজ্ঞার সর্বশেষ উদাহরণ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’