• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ধর্মের বড়ি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ-ছবি-ভিওডি বাংলা

একটি দলের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ছিল তাদের কথাও আমাদের বলতে হবে। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না।’

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘৪৭ থেকে ’৭১ যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল তাদের কথাও জনগণের সামনে তুলে ধরতে হবে। মানুষ গণতন্ত্রের মুক্তি চেয়েছে, হারানো মানবাধিকার ও মৌলিক অধিকারের মুক্তি চেয়েছে। যার সমষ্টিগত ফল চব্বিশের গণ-অভ্যুত্থান।”

সালাহউদ্দিন দাবি করেন, এই অভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। “২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বহু রক্ত দিতে হয়েছে। রক্তের সোপান মাড়িয়ে আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি।”

বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদের একটি নির্যাস বলে উল্লেখ করেন এই নেতা। তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আমরা যে ৩১ দফা প্রনয়ণ করেছি তা বাংলাদেশের মহাকাব্যে পরিণত হয়েছে।’

সালাহউদ্দিন আরও বলেন, “সবাই অতীতের গণতান্ত্রিক সংগ্রামের কথা ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় কিছু দল তাদের কুকীর্তি নিয়ে কথা বলে না। রক্তস্নাত ইতিহাস যেন আমরা ভুলে না যাই, আওয়ামী লীগের দুর্নীতি যেন আমরা ভুলে না যাই। যারা হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদেরও আমরা ভুলব না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের