• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ডেমরায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক    ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন-ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫)। ইরাম পড়ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশে (এআইইউবি) এবং অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ), অনার্স তৃতীয় বর্ষে।

তাদের বন্ধু তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ইরাম ও অপু মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় পৌঁছালে ডিএনসিসির একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে দু'জনকেই ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন।

নিহত দু'জনই ডেমরার চিটাগাং রোড এলাকায় থাকতেন। দুর্ঘটনায় জড়িত ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো-শ–১৪০৫৭৪) আটক করেছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুই শিক্ষার্থীর মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ