• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিল ঘোষণা

নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ভিওডি বাংলা ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পি.এম.
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে এগোচ্ছে—এই নির্বাচন ও গণভোট সেই পথকে আরও দৃঢ় করবে, গণমানুষের মতকে গুরুত্ব দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তিকে সুসংহত করবে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পালন করবে। নির্বাচন ও গণভোটকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে।”

রাজনৈতিক দল, প্রার্থী, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করুন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক আচরণ আমাদের আগামী দিনগুলোকে আরও স্থিতিশীল করবে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশ আজ একটি নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব—এটাই আমার দৃঢ় বিশ্বাস।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী