• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে তাতীদলের দোয়া মাহফিল

নীলফামারী প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ পি.এম.
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সৈয়দপুরে তাতীদলের দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির চেয়ারপারসন ও তিন-তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ ডাঃ জিকরুল রোডে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে, সৈয়দপুর রাজনৈতিক জেলা তাতীদলের এ আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-(০৪) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি এডভোকেট এসএম ওবায়দুর রহমান, সহ শফিকুল ইসলাম জনি, কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, সৈয়দপুর রাজনৈতিক জেলা তাতীদলের আহবায়ক, আনিস আনসারী, সিঃ যুগ্ম আহবায়ক আশরাফুল, যুগ্ম আহবায়ক মাসুদ আলম গোল্ডেন, শফিউল, সদস্য সচিব মোঃ জুয়েল, সৈয়দপুর উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আলম বাদশা, কিশোরগঞ্জ উপজেলার আহবায়ক রহিদুল ইসলাম, সদস্য সচিব আলমগীরসহ তাঁতীদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে আপোষহীন। গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণ প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন। তারপরও কখনো দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।”

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ