• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলা: নিহত ৩১, আহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পি.এম.
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলার পর উদ্ধার তৎপরতা চলছে-ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ক্ষমতাসীন সামরিক সরকার। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাউক-উ’র একটি হাসপাতালে বোমা ফেলেছে জান্তার বিমান বাহিনী। ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

ওয়াই হুন অং নামের সেই স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেন, “এখানকার অবস্থা খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা ৩১ জনের মরদেহ এবং ৬৮ জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
 
তিনি আরও জানান, হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এখনও চলছে। রাতে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। 

এ ব্যাপারে আরও তথ্য জানতে জান্তা মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে জান্তা সরকারের মুখপাত্ররা কোনো মন্তব্য করেননি। গত কয়েক মাস ধরে রাখাইন প্রদেশ নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি (AA)। বুধবার রাতে আরাকান আর্মি হামলার তথ্য স্বীকার করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!