• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

আ’লীগের আমল নয়, এবার ভোট হবে নিরপেক্ষ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খামারবাড়িতে এক কর্মসূচিতে বক্তৃতা করছেন-ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচন আওয়ামী লীগের সময়ের মতো হবে না, এবার ভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যেখানে পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করছে। কিন্তু বাস্তবে দেশে যত সংস্কার এসেছে, তা বিএনপির হাত ধরে এসেছে। দেশের ভালো অর্জনের পেছনেও বিএনপির ভূমিকা উল্লেখযোগ্য।

বিএনপি মহাসচিব জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন। এছাড়া ১৯৭১-এর প্রজন্মকে নিকৃষ্ট প্রজন্ম বলার এবং ধর্মকে ব্যবহার করে মানুষ বিভ্রান্ত করার চেষ্টা রুখে দিতে হবে।

নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের সুযোগ তৈরি হয়েছে। মির্জা ফখরুল নেতাকর্মীদের সতর্ক করেন, কে নমিনেশন পেয়েছে বা পায়নি তা নিয়ে ভাবার চেয়ে দলের জয় নিশ্চিত করতে একত্রিত হয়ে কাজ করা জরুরি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়