• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সড়ক নিরাপত্তায় মন্ত্রী রবিউলের সভাপতিত্বে ২৯ মার্চ উচ্চপর্যায়ের সভা স্বাধীনতার প্রথম ঘোষণা দেন জিয়াউর রহমান, এটা দালিলিকভাবে প্রমাণিত আইএলওর সভা: জেনেভা গেছেন আরিফুল হক ও মাহাদি আমিন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার জন্য প্রস্তুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসের রেজিস্ট্রেশন স্থগিত মধ্যপ্রাচ্যে নজরদারির জন্য যুক্তরাষ্ট্র নামাল মানববিহীন ড্রোন নৌযান মধ্যপ্রাচ্যে যুদ্ধ: সৌদি যুবরাজকে সহযোগিতার প্রস্তাব জেলেনস্কির জ্বালানি তেলের মজুতের খোঁজে ডিসি-এসপিরা আত্মগোপন থেকে বাড়িতে, অতঃপর গ্রেপ্তার আ.লীগ নেতা

পূর্বহরিপুরে আধ্যাত্মিক বাউল গানের আসরে দর্শক মুগ্ধ

পূর্বহরিপুর (নরসিংদী) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পি.এম.
বাউলশিল্পী চন্দ্রা সরকার ও হাবিল সরকার দর্শক-শ্রোতাদের মন কাড়েন আধ্যাত্মিক গান পরিবেশনা করে-ছবি-ভিওডি বাংলা

নরসিংদীতে শীতের রাতে আধ্যাত্মিক বাউল গানের আসরে হাজারো দর্শক-শ্রোতা মুগ্ধ হয়ে উপভোগ করেন জনপ্রিয় বাউলশিল্পীদের পরিবেশনা। 

বুধবার (১০ ডিসেম্বর) রাতভর উপজেলার পূর্বহরিপুর চৌরাস্তা মোড়ে আয়োজিত এ আসরে আধ্যাত্মিক গান, মুর্শিদি সুর ও বিচ্ছেদী গানের ঝংকারে সুরভিত হয় পুরো এলাকা। ছন্দ, সুর আর দর্শকের করতালিতে রাতভর উৎসবমুখর হয়ে ওঠে।  

আসরে হারমোনিয়াম, একতারা, বাঁশি, করতাল, ডুগডুগি, মন্দিরা ও ঢাক-তবলার তালে শুরুতে সৃষ্টিকর্তা ও রাসুল (সা.)-এর গুণকীর্তন পরিবেশিত হয়। এরপর মুর্শিদি, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গান পর্যায়ক্রমে পরিবেশিত হয়। জনপ্রিয় গানগুলোর সঙ্গে শিল্পীদের কথামালা ও তাৎক্ষণিক সুরের লড়াই দর্শক-শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ হাজারো মানুষ মঞ্চ ঘিরে উপস্থিত ছিলেন।

বাউলশিল্পীরা বলেন, ‘আগে বাউল গানের যে কদর ছিল, এখন তা অনেকটাই কমে গেছে। শীতের মৌসুমে কিছুটা চাহিদা থাকে। দর্শক-শ্রোতারা আসরে এলে বাউল শিল্পীরা টিকে থাকবে।’

আয়োজক কমিটির সভাপতি আসাদ মিয়া মেম্বার বলেন, ‘লোকসংস্কৃতির মূলধারার বাউল সংগীত বিলুপ্তির পথে। এ ঐতিহ্যকে ধরে রাখতে ওরশ উপলক্ষে আমরা এ আয়োজন করেছি।’

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
নেত্রকোনায় শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
বান্দরবানের বন্ধ তেলের পাম্প পুনরায় চালু
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন
গৌরীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন