• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এনসিপির প্রার্থী তালিকায় সুজনের  নাম নেই

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালক মোহাম্মদ সুজনের-ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জুলাই আন্দোলনের আইকনিক স্যালুট দিয়ে পরিচিত রিকশাচালক মোহাম্মদ সুজন এই তালিকায় স্থান পাননি। ফলে ঢাকা-৮ আসনে তিনি এনসিপির মনোনয়ন পাচ্ছেন না।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে, ২০ নভেম্বর ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সুজন। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। আন্দোলনের সময় ওখানেই পরিচিতি পেয়েছি। তাই আমি এই আসন থেকেই নির্বাচন করতে চাই।”

ঢাকা-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড