• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান: ড. ফয়জুল হক

ঝালকাঠি প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, দেশে আর “রাতের ভোট” হতে দেওয়া হবে না। আগামীর জাতীয় নির্বাচনে জনগণের রায় পেলে জামায়াত নেতৃত্বে সরকার গঠন করবে এবং ডা. শফিকুর রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের বর্ণাঢ্য মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফয়জুল হক বলেন, “রাজাপুর–কাঁঠালিয়ায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদার বা দুর্নীতিবাজকে আর ভোট দেওয়া হবে না। আমরা এমন একটি শান্তির নগরী গড়ে তুলতে চাই যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ মিলেমিশে বসবাস করতে পারে।”

তিনি আরও বলেন, দেশের শান্তি–শৃঙ্খলা রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণকে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানাতে হবে। “যদি ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অত্যাচারের স্থান বাংলাদেশে থাকবে না” যোগ করেন তিনি।

এর আগে রাজাপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সেক্রেটারি মো. ফরিদুজ্জামান, শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সাইদুর রহমান, রাজাপুর উপজেলা আমীর মো. কবির হোসেন, নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলীসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির