• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

পাংশায় মহিলা দলের উদ্যোগে

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বাদ আসর পৌরসভার ৯ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশীদ।

পাংশা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর-রশীদের সহধর্মিণী সেলিনা ইয়াসমিন, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, পাংশা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের কন্যা চামেলী খাতুন, পাংশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন এবং পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মো. রাশেদুল ইসলাম, পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শামীমুর রহমান শোভন ও ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম।

পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কুলটিয়া গ্রামের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল
ছবি: ভিওডি বাংলা
৩০০ ফুট পাহাড় থেকে পড়ে প্রাণ গেল বন্য মা হাতির