• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি

সোনামসজিদ বন্দর দিয়ে এল ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পি.এম.
ভারতীয় পেঁয়াজ আমদানি। সংগৃহীত ছবি
ভারতীয় পেঁয়াজ আমদানি। সংগৃহীত ছবি

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ দিয়ে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে ভারতীয় ট্রাকে এসব পেঁয়াজ আসে।

রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করে। সারাদিনে বিভিন্ন আমদানিকারকের বিপরীতে মোট ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ বলেন, সোমবার নতুন করে ১০ জন ব্যবসায়ীর বিপরীতে ২৭টি আইপি ইস্যু করা হয়েছে এবং ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর ৩০ জন ব্যবসায়ীর বিপরীতে ৩০টি আইপি ইস্যু করা হয়েছিল এবং ৯০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। এছাড়া গতকাল দুইজন আমদানিকারক সোনামসজিদ বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৯ সেপ্টেম্বর সর্বশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা, সতর্ক করল আইইএ
ফাইল ছবি
পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ