বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
এদিকে, একই দিন জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, সরকারের বৈদেশিক দায়-দেনা পরিশোধ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক মূলত এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহার করে।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমানে বৈদেশিক মুদ্রার বাজারে পর্যাপ্ত তারল্য রয়েছে এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজারও স্থিতিশীল রয়েছে। আমদানি ঋণপত্র খোলা ও বৈদেশিক লেনদেন পরিচালনায় বর্তমানে কোনো ডলার সংকট নেই।
ভিওডি বাংলা/আ








মন্তব্য