• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি    ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
  
বিতরণকালে  উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ৫০০ জন কৃষকের মঝে ৫ কেজি করে বোরো ধানের উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি আরও ১,২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।

এ সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো মৌসুমে অধিক ফলন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষকদের আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশা প্রকাশ করেন কর্মকর্তারা। 


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক
ছবি: ভিওডি বাংলা
চট্টগ্রামে বন্যাদুর্গতদের চিকিৎসাসেবা ও ত্রাণ দিল কেন্দ্রীয় ছাত্রদল