• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বিদের সময় কাটানোর জন্য কোন ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গায়সহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করবো। আমি এসব ক্ষোভ থেকেও বলছি। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। আসল কারণটা হচ্ছে যারা এ এলাকার নন, তাদেরতো এই এলাকার প্রতি মায়া থাকবে না। 

তিনি, ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সে সুযোগ নেই। আমি এলাকারই সন্তান। 

রোববার ( ৭ ডিসেম্বর ) বিকালে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স  রুমে ১২ নং ওয়ার্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সাথে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, আজকে ১৭ বছর পর এই কলেজে আসলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছি। শেষ করে দিয়েছে। দখল করা হয়েছে বিভিন্ন স্থাপনা। এ এলাকায় আগে মাদক ছিলো না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবি শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোন সমস্যায় আমাকে কল দিবেন, কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবো। মনে রাখতে হবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোন আপোষ নেই।

তিনি বলেন, ঢাকা মহানগরকে জলবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হবার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে। 

সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড