• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পি.এম.
জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ-ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ ডিসেম্বর) তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ শওকত মাহমুদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ।

গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হন ইলিয়াস কাঞ্চন। তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। আর মহাসচিব করা হয় শওকত মাহমুদকে।

এর আগে ২০২৩ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মন্ত্রিসভার বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
মন্ত্রিসভার বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
পুলিশের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
রাজধানীতে রায়েরবাজার নামে নতুন থানা হচ্ছে : ডিএমপির কমিশনার
রাজধানীতে রায়েরবাজার নামে নতুন থানা হচ্ছে : ডিএমপির কমিশনার