• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক

পাংশায় মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রাজবাড়ী প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানের সীমানা বেড়ায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামের তারাপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ফজরের নামাজের সময় মুসুল্লিরা মসজিদে যাওয়ার পথে কবরস্থানের সীমানা বেড়ায় আগুন জ্বলতে দেখে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভান। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে পেট্রোলের গন্ধও পান। তাদের অভিযোগ—পরিকল্পিতভাবেই মুক্তিযোদ্ধাদের কবরের নির্ধারিত স্থানটিতে আগুন দেওয়া হয়েছে।

তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, “ফজরের আযান দিতে যাওয়ার সময় আগুন দেখতে পাই। পরে মাইকে ঘোষণা দিলে সবাই এসে আগুন নেভায়। এটি দুর্ঘটনা নয়, কেউ পরিকল্পিতভাবে আগুন দিয়েছে।”

এ ঘটনায় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে পাংশা মডেল থানার তদন্ত ওসি আব্দুল গণি বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে সীমানা বেড়ায় আগুন দিয়েছে। তদন্ত চলছে; দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক