• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক

পাংশায় নবজাতকের লাশ উদ্ধার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় দিঘী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের পাশে আয়নাল কবির খানের দিঘীতে নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ঘটনাটি জানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাংশা মডেল থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।

ঘটনাটি জানাজানি হলে মুহূর্তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উৎসুক জনতা নবজাতকের লাশটি দেখতে ভিড় জমিয়েছে।

পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরিণত শিশুটিকে গর্ভপাত করানোর পর কেউ হয়তো সেখানে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।"

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক