• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক

এক্সপ্রেসওয়ে অবরোধ করে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর-১ আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামাল নুরুউদ্দিন মোল্লাকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মী ও সমর্থকেরা।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শিবচরের পাঁচ্চর গোলচত্বরে অবস্থান নেন নুরুউদ্দিন মোল্লার কর্মী-সমর্থকরা। পরে মশাল মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন তাঁরা। এতে বন্ধ হয়ে যায় দক্ষিনাঞ্চলের সাথে রাজধানী ঢাকার ২১ জেলার যান চলাচল।

এদিকে মাদারীপুর-২ আসনে মনোনয়নের দাবী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান ও জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদারীপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নাদিরা আক্তার মিঠু চৌধুরী ও মাদারীপুর-২ আসন থেকে পেয়েছেন জাহান্দার আলী জাহানের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাদারীপুর-১ আসনে এর আগে শিবচরে উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়া হয়। মনোনয়ন দেয়ার পরদিন বিকেলেই প্রার্থিতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড।

এরপর বৃহস্পতিবার ৪ ডিসেম্বর দুপুরে মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তারকে মনোনয়ন দেয়া হয়। মাদারীপুর-১ ও মাদারীপুর-২ আসনের ঘোষনা দেয়া মনোনয়ন বাতিলের দাবীতে দুটি মহাসড়ক অবরোধ করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের নেতাকর্মীরা।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক