• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০ গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক

কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে জোরপূর্বক ৩৫ লাখ টাকার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার  বাটিকামারা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখছি সাত পাখিয়া মৌজার খতিয়ান নং- ১৭, ১৫৮/১, ১৫৮, ১৫৯। দলিল নং-৬৯০৯/২০২২, ৫৫২৭/২০২২, ১৫১১/২০২২, ৫৭১৫/২০২২, মৌজায় ক্রয়কৃত ১৭২ শতাংশ জমি দখল থেকে রক্ষা ও সুষ্ঠু বিচারে দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, জমির মালিক মজনু মোল্লা বলেন,  ৩ বছর আগে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাখছি সাত পাখিয়া মৌজার  ১৯ টি দাগের  ১৭২ শতাংশ জমি ক্রয় করি। ক্রয়কৃত জমি নামজারি ও খাজনাপত্র পরিশোধ করার পরেও । শ্যামগজ্ঞ গ্ৰামের  শফিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (সন্টু) ও নজরুল ইসলাম (আন্টু) গংদের ভাড়াটিয়া সন্ত্রাসী দলবল  জমি দখল  করে রেখেছে। তাদের জমির দলিল দেখাতে বললেও কোনো দলিল দেখাতে পারেনি তারা। এই বিষয়ে গত (১ ডিসেম্বর) আমরা জমির কাছে গেলে তারা আমাদের উপর হামলা করে এতে দুই জন গুরুতর  আহত হন। এর পর থেকে হামলার ভয়ে আমাদের পরিবার এখন ঘর ছাড়া। এতে করে আমি ও আমার পরিবার নিয়ে চরম শঙ্কিত। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে জমি দখলের হাত থেতে জমি রক্ষা ও ভূমিদস্যুতার বিচার দাবি করছি।

এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম  বিশ্বাস বলেন, আমাদের ৪ পুরুষের সম্পত্তি এটা। যারা জমি বিক্রি করেছে তারা অতিরিক্ত সম্পত্তি বিক্রি করেছে।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
বন্যার্তদের জন্য নিজের এক মাসের বেতন দেবেন এমপি মিলন
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক