• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে। 

রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ধর্মভীরু হলেও আমরা ধর্মকে ভিত্তি করে রাষ্ট্র ও সমাজে বিভাজন চাই না। আমাদের লক্ষ্য সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবে।”

বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মভীরু উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা অবশ্যই ধর্মকে মেনে চলি। কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে, সমাজকে বিভাজন করা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি, বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ।

সমস্ত অপপ্রায়সকে পরাজিত করে বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল।  

ছাত্রদলকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, “বিএনপির ৩১ দফা গ্রামের পর্যায়ে পৌঁছে দেওয়ায় তোমরা যথাযথ ভূমিকা পালন করতে পারোনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের প্রচারণা বৃদ্ধি করতে হবে, যা বিগত নির্বাচনে ভালো ফল করতে বাধা দিয়েছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড