• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঢাকায় হিমেল বাতাসে বেড়েছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এ.এম.
শীতের হিমেল হাওয়ায় ঢাকার সকাল আরও স্নিগ্ধ হয়ে উঠছে-ছবি: সংগৃহীত

ঢাকায় ক্রমেই বাড়ছে শীতের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা কমে আসায় বাতাসে হিমেল ছোঁয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের প্রথমার্ধে আবহাওয়া থাকবে শুষ্ক।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকারই সম্ভাবনা।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশজুড়ে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ