• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ডা. শফিকুর

নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে

সিলেট প্রতিনিধি    ৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পি.এম.
সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশে ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। অতীতের অপকর্ম থেকে রাজনীতিবিদরা শিক্ষা নিতে ব্যর্থ হয়েছেন। একদল অপকর্মের দায়িত্ব শেষ করেছে, এখন নতুন দল সেই দায়িত্ব নিয়েছে। নির্বাচনের বিষয়ে ভিন্ন সুর শোনা যাচ্ছে।”

শনিবার (৬ ডিসেম্বর) সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশটি নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর ১২টায় শুরু হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এতে সভাপতিত্ব করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ সম্মানের সঙ্গে দাঁড়াতে পারেননি। দেশের সুযোগসন্ধানীরা জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ফ্যাসিস্টরা চলে গেলেও ফ্যাসিজমের কালো ছায়া এখনও কাটেনি।”

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট ও অন্যান্য আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দল পাঁচ দাবি নিয়ে একসঙ্গে কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের