• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক    ৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে দেশের সকল দপ্তরে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মহাসমাবেশে।

সমাবেশে বক্তারা জানান, নতুন পে-স্কেল অবশ্যই আগামী জানুয়ারি থেকে কার্যকর করতে হবে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজারদরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি পাঁচ বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও ২০১৫ সালের পর সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। অন্যদিকে, গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার নবম পে-স্কেলের জন্য পে-কমিশন গঠন করলেও সম্প্রতি অর্থ উপদেষ্টার বক্তব্য-যে নতুন পে-স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তাই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল কার্যকর করার দাবি জানানো হয়েছে।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন দফতর ও বিভাগের লক্ষাধিক কর্মচারী অংশ নেন। বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারীও মো. জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে সমাবেশে যোগ দেন।

কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানাতে সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জুনায়েদ আব্দুর রহিম সাকিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়াও মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন ও খায়ের আহমেদ মজুমদার বক্তব্য দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের