• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ভাঙ্গা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। অপর দিকে থেকে আসা দ্রুতগতির বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুই নারী ও এক পুরুষ নিহত হন। আহত চারজনকে, যার মধ্যে দুই শিশু, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
 
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও