• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গী হচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পি.এম.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে ভোররাতে বা সকালে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক ও সহায়কসহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন-খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক ও মাসুদার রহমান।

খালেদা জিয়ার পরিচর্যার দায়িত্বে থাকা ফাতেমা বেগম ও রূপা শিকদারও এই সফরে সঙ্গে যাচ্ছেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়