• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

দেশ ও গণতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতা জরুরি :দুদু

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। তাই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য দেশনেত্রী সুস্থতার জরুরী। আসুন  সবাই তার জন্য দোয়া করি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে পিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। আমরা যে যেখানেই আছি, আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। বিশ্বের বিভিন্ন দেশের যারা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশের মানুষ যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।

 তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।  হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছিলেন। মানুষের ভালোবাসা নিয়ে তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ সেই মানুষটাই আজ হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ডাক্তাররা বলছেন, তিনি আগের থেকে এখন কিছুটা ভালো আছেন।

সবাইকে আহবান করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন।  আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতায়ালা যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।

ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি করে আজ যে জায়গায় এসেছি, এই দেশে আমার সবকিছুই তার হাত ধরে। এই মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না।

 তিনি বলেন, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তিনি ক্ষমতার বাইরে থেকেও, আবার ক্ষমতায় থেকেও কাজ করেছেন—সেগুলো ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।  আল্লাহ যেন তার সুস্থতা নিশ্চিত করেন।

আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লাইন মিয়া মোঃ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের