• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নাহিদ ইসলাম

গণ-অভ্যুত্থানের দায়িত্ব নিতে চায় না বিএনপি-জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে। ফলে সংস্কার নিয়ে এখনো সমঝোতা হয়নি’।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, নির্বাচনে একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে। এটি সেই পুরোনো আওয়ামী বিভাজনের রাজনীতি। কিন্তু গণ-অভ্যুত্থান এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠেই হয়েছে। তাই রাজনীতির প্রশ্নে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, 'এবারের ভোট সরকার পরিবর্তনের নয়, দেশ পরিবর্তনের। এবারের ভোট সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। পতিত স্বৈরাচার ছাড়া কারও না-ভোটের পক্ষে থাকার কথা নয়। এরপরেও একটি দল সংস্কারের বিপক্ষে না-ভোটের ক্যাম্পেইন করতে পারে।'

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই গণ-অভ্যুত্থানের সবচেয়ে বেশি সুফল নিচ্ছে বিএনপি-জামায়াত। আগামী নির্বাচনেও তারা এটা নেবে। কিন্তু তারা গণ-অভ্যুত্থানের দায়িত্ব নিতে চায় না। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা সাহায্যের জন্য তাদের কাছে গেলে তারা জাতীয় নাগরিক কমিটিকে (এনসিপি) দেখিয়ে দেয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড