• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পুঁজিবাজারে বড় দরপতন, লেনদেনেও ভাটা

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১ ডিসেম্বর) বড় ধরনের দরপতনে লেনদেন শেষ হয়েছে। বাজারে যেসব সিকিউরিটিজের দর বেড়েছে, তার তুলনায় দরপতন হয়েছে প্রায় ৮ গুণ বেশি। এতে ডিএসইর তিনটি মূল্যসূচকই উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৩২২টির দর। এই দরবৃদ্ধির তুলনায় দরপতনের সংখ্যা ৮ দশমিক ৪৭ গুণ বেশি। বাজারে অপরিবর্তিত ছিল ২৮টি সিকিউরিটিজের দর। দরপতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৮৮টি, ‘বি’ ক্যাটাগরির ৬১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৩টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে নেমেছে।
 
ঢাকার এই বাজারে আজ লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৯০ লাখ টাকা। রোববার (৩০ নভেম্বর) ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন কমেছে ৭৬ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স ৭৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩৭ পয়েন্টে নেমেছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির শেয়ারদর বেড়েছে, ১৩১টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে। 

সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকায়, যা রোববারের ১৫ কোটি ৭ লাখ টাকার তুলনায় অনেক কম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল