• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ড. রেজা কিবরিয়া-ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। তিনি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে ড. রেজা কিবরিয়া বলেন, “আমি বহুদিন ধরেই বিএনপিতে যোগ দিতে আগ্রহী ছিলাম। কারণ এই দলটি দেশের গণতন্ত্র দুইবার রক্ষা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার আদর্শ। এত বছর পরেও তিনি রাজনীতিতে সমানভাবে জনপ্রিয়।”

তিনি আরও বলেন, “বিএনপিতে বর্তমানে যারা নেতৃত্বে আছেন, তারা তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের রাজনৈতিক ধারা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন। সবাই মিলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন-এটি দুঃখজনক, তবে তিনি বিদেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা নিয়ে দেশে ফিরলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

ড. রেজা কিবরিয়া আরও বলেন, “আমাদের দেশের মানুষের কাজের মান খুবই উন্নত। তাদের দক্ষতা আরও বাড়াতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। আমি নিজের এলাকার পাশাপাশি সারাদেশের মানুষের জন্য কাজ করতে চাই।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড