• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিএমইউ

ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পি.এম.
বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এই দোয়া মাহফিল। সংগৃহীত ছবি

গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) কেন্দ্রীয় জামে মসজিদে বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আনম মনোয়ারুল কাদির বিটু, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের বিভিন্ন নেতা।

দোয়া শেষে বক্তব্যে ডা. আউয়াল বলেন, “নব্বই ও চব্বিশ—দুই গণঅভ্যুত্থানের মূল চালিকাশক্তি ছিলেন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ত্যাগ শুধু বিএনপির নয়; এখন পুরো বাংলাদেশের জন্যই তিনি একজন অভিভাবকের নাম।”

এ ছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত, ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. আব্দুর রাজ্জাক, ডা. ফিরোজ, ডা. প্রিন্স, ডা. হেলাল, ডা. আমিনুর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রধান, নার্সিং কলেজ ছাত্রদল নেতা সাগর, সোহাগ, রনি, রুবেলসহ আরও অনেকে।

দোয়া মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের খতিব বলেন, “একজন মুসলমানের কর্তব্য আরেকজন মুসলমানের সুস্থতা কামনা করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আজ তিনি অসুস্থ; দেশের কল্যাণেও তাঁর সুস্থতা প্রয়োজন। তাই আমরা তাঁর সুস্থতার জন্য সবাই দোয়া করি।”

উল্লেখ্য, একই দিনে সকালে বিএমইউ জামে মসজিদে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যোন্নতি কামনায় পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ