• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গণভোটে হাঁ এর পক্ষে প্রচারণা চালোনোর আহ্বান সাইফুল হকের

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৭:২১ পি.এম.
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: ভিওডি বাংলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসাবে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে হাঁ তেই ভোট দেবে। একইসাথে তিনি দেশবাসীকে হাঁ তেই ভোট দিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন। 

রোববার ( ৩০ নভেম্বর) সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে "গণভোট, জুলাই সনদ ও দেশের গণতান্ত্রিক উত্তরণ" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য তিনি এ কথা বলেন। 

সাইফুল হক বলেন,  গণভোটে উত্থাপিত প্রশ্নসমুহের ধরন নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে হাঁ সূচকেই ভোট দেয়া প্রয়োজন। 

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের একটি মাত্র উত্তর দেয়ার বিধান রাখায় বড় বিভ্রান্তি তৈরী হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেথা দিয়েছে।

তিনি বলেন, কোন কারণ গণভোটে না ভোট বেশী পড়লে তা জুলাই  গণঅভ্যুত্থান ,জুলাই সনদসহ আমাদের নানা অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। 

সাইফুল বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তার সাংগঠনিক জেলাওসমূহে গণভোটে হাঁ এর পক্ষেই প্রচারণা চালাবে। তিনি সরকার, নির্বাচন কমিশন ও জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলসমূহকে  গণভোটের বিষয়াবলী তুলে ধরে হাঁ এর পক্ষে জনমত গঠনে এগিয়ে আসতে সবার প্রতি অনুরোধ জানান।

তিনি আরোও বলেন, আগামী নির্বাচনকে বিতর্কিত করে তোলার কোন সুযোগ নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হলে পরবর্তী জাতীয় সংসদও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। 

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়  আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ,  কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী প্রমুখ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড