• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জেএসডির ১৭০ প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৬:২০ পি.এম.
জেএসডি ১৭০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ১৭০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।

রোববার (৩০ নভেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব প্রতিদ্বন্দ্বিতা করবেন লক্ষ্মীপুর-৪ আসনে। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন নির্বাচন করবেন ফেনী-৩ আসন থেকে।

দলের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন—

নোয়াখালী-৩: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, চুয়াডাঙ্গা-১: মোহাম্মদ তৌহিদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৬: অ্যাডভোকেট কে. এম. জাবির, চট্টগ্রাম-৫: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস মিয়া, ঢাকা-১৫: বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, বাগেরহাট-৪: বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খান, ঢাকা-১০: অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, ঢাকা-৯: বীর মুক্তিযোদ্ধা মো. নাসিম, ঢাকা-৮: এ কে এম মিজান উর রশিদ চৌধুরী, খুলনা-২: খান লোকমান হাকিম, ঝালকাঠি-১: মো. সোহরাব হোসেন

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, “২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেএসডি দলগতভাবে অংশগ্রহণ করবে। আজ আমরা প্রাথমিক তালিকা প্রকাশ করছি—এ তালিকায় সংযোজন-বিয়োজনও হতে পারে।”

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, “আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না; সমাজ ও রাষ্ট্র গঠনে সংস্কারমুখী রাজনীতির পথে এগিয়ে যাচ্ছি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড