• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তেলের পর্যাপ্ত মজুত, ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ ডিএসসিসিতে প্রথম ‘পাবলিক হিয়ারিং ডে’: সরাসরি অভিযোগ জানালেন নাগরিকরা হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

এখন হোয়াটসঅ্যাপেই পাঠানো যাবে টাকা

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৪ পি.এম.
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন সুবিধা-ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপ আর শুধু মেসেজিংয়ের অ্যাপ নয়-এখন এই অ্যাপ থেকেই সরাসরি টাকা পাঠানো ও গ্রহণ করা যাবে। জনপ্রিয় এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘হোয়াটসঅ্যাপ পে’, যা ডিজিটাল লেনদেনকে আরও সহজ করে দেবে।

এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে। সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে?
অ্যাকাউন্ট সেটআপ করুন
প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান
আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন
ইউপিআই আইডি ও পিন সেট করুন

হোয়াটসঅ্যাপে যে ভুল করলেই স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট টাকা পাঠানো
যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন
Payment অপশনটি চাপুন
টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন

টাকা গ্রহণ করা
 যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে
 টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে

নিরাপত্তা কতটা?

হোয়াটসঅ্যাপ পে-তে ব্যবহৃত UPI PIN নিরাপত্তার মূল চাবিকাঠি, যা কেবল ব্যবহারকারীই জানেন। পাশাপাশি পুরো লেনদেনই থাকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ঠিক আপনার চ্যাট মেসেজের মতো।

ভারতে পরীক্ষামূলকভাবে চালুর পর অল্প সময়েই ১০ কোটির বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করেছেন। সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশন (NPCI) এই ফিচারের ওপর থাকা সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ফলে এখন আরও বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ থেকেই সহজে ডিজিটাল লেনদেন করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েব থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও ও অডি-কলের সুবিধা
ওয়েব থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও ও অডি-কলের সুবিধা
মিলিয়ন ডলারের এক্স প্রতিযোগিতা ঘিরে বিতর্ক
মিলিয়ন ডলারের এক্স প্রতিযোগিতা ঘিরে বিতর্ক
বাংলাদেশের প্রথম এমভিএনও সিমের যাত্রা শুরু
বাংলাদেশের প্রথম এমভিএনও সিমের যাত্রা শুরু