• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

বড় চ্যালেঞ্জ নির্বাচনের মাধ্যমে পিসফুল ট্রানজিশন : নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
‘বাংলাদেশ অর্থনীতি সম্মেলন ২০২৫’-এ বক্তব্য দিচ্ছেন মো. নাহিদ ইসলাম-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে একটি বার্তা যাবে-দেশ স্থিতিশীলতার পথে এগোচ্ছে কি না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার উত্তরণ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তা না হলে অস্থিরতা থেকেই যাবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনীতি সম্মেলন ২০২৫’-এ তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শিক্ষা খাতে সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই কথা বলছেন-এটা তিনি স্বাগত জানান। তার মতে, গত ১৬ বছরে অর্থনীতিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। এটিকে ১ বছর বা ১৮ মাসে পরিবর্তন করা অবাস্তব; এজন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ অতীতের আন্দোলনগুলো তরুণদের অর্থনৈতিক আকাঙ্ক্ষা, কর্মসংস্থান ও সুযোগের প্রশ্ন থেকে জন্ম নিয়েছিল। যদি এসব কারণ সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করা যায়, তবে ভবিষ্যতের অর্থনৈতিক সংস্কার সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

এনসিপির এই নেতা বলেন, তরুণদের প্রথম বৃহৎ গণআন্দোলন ছিল ভ্যাট বিরোধী আন্দোলন। এরপর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, যা ২০২৪ সালের আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করে। এসব আন্দোলনের কেন্দ্রে ছিল চাকরি, কর্মসংস্থান এবং ন্যায্যতার দাবি। একই বছর নিরাপদ সড়ক আন্দোলনও ছিল একটি বড় ঘটনা, যা নগর পরিকল্পনা সংকটের গভীর বাস্তবতা সামনে এনেছিল।

তিনি বলেন, বায়ুদূষণ, ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানহীনতা, অতিরিক্ত বাসাভাড়া-এসব কারণে ঢাকা শহরে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতা তরুণদের হতাশ করে এবং তাদের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করে। তাই নগর পরিকল্পনা ও অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন ছাড়া এসব সমস্যা সমাধান সম্ভব নয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়