• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

ঐক্যবদ্ধ হলে মাদককারবারীরা পালিয়ে যাবে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-ছবি-ভিওডি বাংলা

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যদি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়, তবে বাংলাদেশ বদলে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুরকে মাদকমুক্ত করতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে মাদক এখন এক মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি একা মাদকমুক্ত সমাজ গড়তে পারবেন না। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও আন্দোলন। মাদককারবারীরা সংখ্যায় বেশি নয়। সবাই মিলে একসঙ্গে জোরে আওয়াজ তুললে তারা পালিয়ে যেতে বাধ্য হবে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “সবাই রাজনীতি করতে পারে, কিন্তু সবাই নির্বাচিত প্রতিনিধি হবে - এইটা আমি বলি না। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, আবার কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করবে। কেউ বিসিএস দিয়ে এসপি, ডিসি বা সচিব হবেন-এই ভাবনাগুলো এখন থেকেই দায়িত্ব নিয়ে, লক্ষ্য ঠিক করে এগিয়ে নিয়ে যেতে হবে। ইতিবাচকভাবে অগ্রসর হতে হবে।”

লক্ষ্মীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হামেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হোসাইন নুরনবী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।

প্রসঙ্গত, আইডিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘ ১৬ বছর ধরে পরীক্ষার মাধ্যমে মেধাবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবার ২২ নভেম্বর বৃত্তি পরীক্ষায় জেলার ১,৫০০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছে লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মাহী এবং তৃতীয় হয়েছে পিটিআই সরকারি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থী অহেনজিতা ভৌমিক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী