• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিপিএলে সরাসরি চুক্তিতে ১৯ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ২৮ নভেম্বর ২০২৫, ০৮:০২ পি.এম.
বিপিএল ট্রফি। সংগৃহীত ছবি

একদিন পরেই বসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। তার আগে সরাসরি চুক্তির মাধ্যমে দুজন করে দেশি ও বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে এখন পর্যন্ত মোট ১৯ ক্রিকেটার দল পেয়েছেন—১২ জন দেশি ও ৯ জন বিদেশি।

রংপুর রাইডার্স দেশি হিসেবে দলে নিয়েছে নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানকে। তবে এখনো কোনো বিদেশিকে দলে ভাসায়নি তারা। একইভাবে বিদেশি ক্রিকেটার না নেওয়া রাজশাহী ওয়ারিয়র্স দেশি হিসেবে ভরসা রেখেছে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ওপর।

ছয় দলের মধ্যে তিনটি—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস এবং নোয়াখালী এক্সপ্রেস—দেশি-বিদেশি কোটা পূর্ণ করেছে।

চট্টগ্রাম রয়্যালস দেশি কোটা পূরণ করলেও বিদেশি হিসেবে শুধু আবরার আহমেদকে নিয়েছে। দেশিদের মধ্যে দলটি দলে ভিড়িয়েছে স্পিনার তানভীর ইসলাম ও শেখ মেহেদীকে।

প্রথমবার বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস দেশি হিসেবে নিয়েছে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে। বিদেশি হিসেবে দলটিতে যোগ দিয়েছেন কুশল মেন্ডিস ও জনসন চার্লস।

সিলেট টাইটানস দেশিভাগে নিয়েছে নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিদেশি দুজনই পাকিস্তানি—সাইম আইয়ুব ও মোহাম্মদ আমির।

ঢাকা ক্যাপিটালসের দেশি দুজন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। বিদেশি হিসেবে থাকছেন অ্যালেক্স হেলস ও উসমান খান।

সরাসরি চুক্তির কোটা পূরণের জন্য দলগুলোর হাতে আরও সময় রয়েছে কাল (২৯ নভেম্বর) পর্যন্ত। আগামীকাল পরশু নিলামে উঠবে মোট ২৫০ ক্রিকেটার। বহুবার পেছানো এবারের বিপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র