• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০৩৩৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে সূচকের উত্থানের সঙ্গে দেশে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ বা ১০ হাজার ৩৩৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯ দশমিক ১৩ পয়েন্ট বা ৩ দশমিক ২৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৬ দশমিক ৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ০০ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৮ দশমিক ৫৬ পয়েন্ট বা ৩ দশমিক ৭৯ শতাংশ।
 
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকা।
 
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৩২ দশমিক ০৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৫টি কোম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২ দশমিক ৮৯ শতাংশ ও ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০৩৭ দশমিক ২৫ পয়েন্টে ও ৮৬৪২ দশমিক ৩৭ পয়েন্টে।
 
এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ শতাংশ ও সিএসআই সূচক ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৭ দশমিক ৪৯ পয়েন্টে ও ৮৮১ দশমিক ৭২ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ১৩ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১২৪২৭ দশমিক ৫২ পয়েন্টে।

চলতি সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি ৯২ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৪৬ কোটি ৭৭ লাখ টাকার তুলনায় ৬৪ কোটি ১৫ লাখ টাকা বেশি। সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের শেয়ার লেনদেন হয়েছে, যেখানে ২৪৫টির দাম বেড়েছে, ৪২টির কমেছে এবং ১০টির অপরিবর্তিত রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
১৩ দিনে রেমিট্যান্স এলো ১৩৬ কোটি ডলার
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল