• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

নির্বাচনি উপকরণ ইসির কাছে হস্তান্তর করলো জাপান

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪১ পি.এম.
ইসির কাছে নির্বাচনি উপকরণ হস্তান্তর করলো জাপান। সংগৃহীত ছবি

ভোটের কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ নির্বাচন কমিশনের (ইসি) কাছে হস্তান্তর করেছে জাপান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকায় জাপান দূতাবাস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের হাতে এসব উপকরণ তুলে দেয়। এ সময় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন। জাপান সরকারের সহায়তায় ইউএনডিপির ব্যালট প্রকল্পের মাধ্যমে সংগৃহীত এই নির্বাচনি উপকরণ হস্তান্তর করা হয়।

ইসি অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারও উপস্থিত ছিলেন।

জাপান দূতাবাস জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে সহায়তা হিসেবে তারা ৪ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অবদান দিয়েছে। শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের প্রচেষ্টাকে তারা সমর্থন জানায়। হস্তান্তর করা উপকরণের মধ্যে রয়েছে অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাডসহ এমন সামগ্রী, যা সারা দেশে নির্বাচনি কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

দূতাবাস আরও জানায়, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও অবিচল অংশীদার। ইসি, ইউএনডিপি এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে একযোগে বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরকে সমর্থন দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী