• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ভূমিকম্পঝুঁকিতে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহর

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ এ.এম.
ঢাকা দ্রুত বিস্তৃত হচ্ছে, বাড়ছে ভূমিকম্প ও জনসংখ্যার চাপ-ছবি: সংগৃহীত

সম্প্রতি ভূমিকম্পে কাঁপা রাজধানী ঢাকায় আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভূমিকম্পের ঝুঁকি দিনদিন আরও গুরুতর হচ্ছে। রাজউকের এক সমীক্ষা মতে, পার্শ্ববর্তী টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং মৃত্যু হতে পারে দুই লাখের বেশি মানুষের।

এদিকে জাতিসংঘের নতুন ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্সটস-২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হবে ঢাকা। বর্তমানে ৩ কোটি ৬৬ লাখ জনসংখ্যা নিয়ে ঢাকা বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। খবর আলজাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্রুত নগরায়ণ, গ্রাম থেকে মানুষের আগমন এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ স্থানান্তরই ঢাকার জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ। জাতিসংঘ মনে করে, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে আগামীতে ঢাকায় আরও কয়েক কোটি মানুষ যোগ হতে পারে।

বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যেখানে জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। তবে উপকূলীয় ঝুঁকি ও ডুবে যাওয়ার আশঙ্কায় ভবিষ্যতে জাকার্তার জনসংখ্যা কমে যেতে পারে।

বিশ্বজুড়ে ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির ৯টিই এ অঞ্চলে। দ্রুত এই নগরায়ণের কারণে ঢাকায় অবকাঠামো সংকট, পানি ও জলাবদ্ধতা, ট্রাফিক জট এবং বাসযোগ্যতা সংকট আরও তীব্র হবে বলে জাতিসংঘ সতর্ক করেছে।

নতুন পদ্ধতিতে ঘনবসতিপূর্ণ ১ কিমি গ্রিডে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১,৫০০ জন এবং মোট ৫০ হাজার জনসংখ্যা হলে সেটিকে শহর হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তালিকায় তৃতীয় টোকিও (৩ কোটি ৩৪ লাখ), এরপর দিল্লি, সাংহাই, গুয়াংজু, ম্যানিলা, কলকাতা ও সিউল। এশিয়ার বাইরে একমাত্র বড় মেগাসিটি মিশরের কায়রো (৩ কোটি ২০ লাখ)। লাতিন আমেরিকায় শীর্ষে সাও পাওলো এবং আফ্রিকায় লাগোস।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত