• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৮১ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আজ ইসির সংলাপ

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ও বিকেলে দুই দফায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

এর আগে সোমবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক জানান, নির্বাচন পর্যবেক্ষকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টা থেকে প্রথম সেশনে ৪০টি এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় সেশনে আরও ৪১টি সংস্থার সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সিইসির সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এরই মধ্যে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন। এর অংশ হিসেবে গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসি সংলাপ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
সরকার গণমাধ্যমের অংশীদার হয়ে কাজ করতে চায়: তথ্যমন্ত্রী
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি