• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

বিএনপি কর্মীর

জীবিকার একমাত্র দোকান পুড়িয়ে ছাই, সহায়তায়  রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি    ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পি.এম.
ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করছেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি: ভিওডি বাংলা

বরিশাল সদর উপজেলার ৪ নং শায়েস্তাবাদ ইউনিয়নে বিএনপির একনিষ্ঠ কর্মী মোঃ আইয়ুব ফরাজীর একমাত্র আয়ের উৎস তার ছোট দোকানঘরটি। সম্প্রতি গভীর রাতে ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা, স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে আওয়ামী সন্ত্রাসীরা দোকানটিতে আগুন ধরিয়ে দেয়।
মুহূর্তেই আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়।  এতে আইয়ুব ফরাজী তার স্ত্রী-সন্তানসহ চরম বিপদে পড়ে যান।

ঘটনার পর গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শনে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 তিনি ঘটনাস্থলে সরেজমিন পরিস্থিতি দেখে আইয়ুব ফরাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

এ সময় তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর রুটি-রুজির উপর এমন বর্বর হামলা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি।

পরিদর্শনের সময় শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, নেতাকর্মী ইলিয়াস আহমেদ, স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম, বাদল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আইয়ুব ফরাজীর কোনো শত্রু নেই। তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। দোকানঘর পুড়িয়ে দেওয়ায় পরিবারটি এখন মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী